মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
খাগড়াছড়ি প্রতিনিধি :
'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা পৌরসভার বাবু পাড়া সমবায় সমিতির ম্যানেজার বীর লাল ত্রিপুরা আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন।
গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক সমবায়ীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025