মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের অভিযোগ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের ইভটিজিং বন্ধ সহ মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষকদের নিয়ে রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১ টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর শিক্ষার্থীদের আয়োজনে রাজবাড়ী মহাসড়কে মানববন্ধনে স্কুল ও কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে বহিরাগত প্রবেশের কারনে ক্যাম্পাসে হরহামেশাই তাদের চলাফেরা বেড়েছে তাদের প্রবেশ বন্ধ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগীতা চেয়েছেন শিক্ষার্থীরা।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষকেরা বলেন, দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এখনই সময় দেশ সংস্কার করা। সমাজ ও রাষ্ট্র দেখে রাখার দায়িত্ব সকলেরই। সকলেসম্মিলিতভাবে এগিয়ে আসলেই সম্ভব মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলাউদ্দিন বাহার কৃষিক কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মো.চয়ন উদ্দিন মোল্লা, মিরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025