মাদকমুক্ত সমাজ গঠনে শশীদল ইউনিয়ন যুবদল।
অনলাইন ডেক্স:
"আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল ফিতর। আনন্দের এই দিনে আমরা যখন উৎসবে মেতেছি, তখন আমাদের সমাজকে বিষমুক্ত রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে একদল তরুণ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কঠোর নির্দেশে আজ শশীদল ইউনিয়নে চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান।"
জনাব মাহবুব আলম (সরাসরি বক্তব্য): "ঈদ মোবারক। উৎসবের আনন্দ যেন কোনো পরিবারের জন্য বিষাদে পরিণত না হয়, সেজন্যই আমাদের এই পথচলা। আমাদের প্রিয় নেতা, মাননীয় এমপি মহোদয়ের সুস্পষ্ট নির্দেশ—বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মাটিতে মাদকের কোনো স্থান নেই।
আজ শশীদল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমরা তেতাভূমি এলাকার আনাচে-কানাচে এই অভিযান পরিচালনা করছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই: যারা মাদক ব্যবসার সাথে জড়িত বা যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই আমাদের এলাকার প্রতিটি তরুণ সুস্থ এবং সুন্দর জীবন যাপন করুক।"
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025