মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, মোঃ আশরাফ উদ্দীন চৌধুরী
মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ) দুপুর ২টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় নিপ্পন ফ্যাক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের পুত্র, মীরসরাই থানা যুবদলের আহবায়ক ছিলেন বলে জানা যায়, মৃত্যু কালে তিনি স্ত্রী এক এ কন্যা সন্তান ও একমাত্র সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাওয়ার সময় ড্রাম ট্রাক গাড়িটির হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তিনি দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকে ছিলেন বলে জানা যায়
পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ি থেকে উদ্ধার করেন। উদ্ধার করে প্রথমে তাকে মীরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা চট্টগ্রাম একের কেয়ার হাসপাতালে ফেরণ করে সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে
মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন আহত অবস্থা চট্টগ্রাম একের কেয়ার হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউ দেখেননি। গাড়িতে তিনি একা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাম ট্রাকের সঙ্গে সংঙ্গর্ষে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পেয়ে কামার কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025