মুহাদ্দিসকে উদ্দেশ্য করে মিথ্যাচারমূলক পোস্টে তীব্র নিন্দা
মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার,
লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মোঃ মাহিরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে কয়েকটি ভুয়া ও ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। উদ্দেশ্যমূলকভাবে করা এসব পোস্ট মুহাদ্দিসের ব্যক্তিগত সম্মানহানি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকার সচেতন মহল, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, একজন শিক্ষিত আলেম ও শিক্ষককে হেয় প্রতিপন্ন করার এ ধরনের অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার সমান। এমন ভিত্তিহীন ও মিথ্যাচারমূলক পোস্ট মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং শিক্ষাঙ্গনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয়রা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025