রাজস্থলীতে জাতীয় ভোটার দিবসে র্যালি ও সভা।
মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-প্রতিপাদ্য সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,রাজস্থালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান,হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগটনিক সম্পাদক জিকু কুমার দে,রাজস্থলী থানার এস আই হাফিজুল ইসলাম,সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও নির্বাচন অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2026