শাহজাদপুরে সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সৃজন সেবার উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সৃজন শিক্ষা সেবার উদ্যোগে গত বৃহস্পতিবার শাহজাদপুরে স্থানীয় সোনালী ব্যাংকের বানভাসি মানুষের জন্য সংগ্রহ করা ত্রানের অর্থ তারা জমা দেন ।
এ সময় শিক্ষার্থী স্বাধীন, নুরুন্নবী, মেঘ সরকার, শিক্ষক কামরুন নাহার লাকি, আব্দুর রকিবরুমি, এম এম সুজন, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত, মীর বাবুল, আব্দুল মতিন বাবু, পলাশ, গালিব, ইমন, দীপা, হাফিজুর রহমান বিদ্যুৎ, শহীদুল্লাহ, সাগর বসাক, বাইজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার প্রাণ ও কল্যাণ তহবিলে, সোনালী ব্যাংক হিসাব নং (০১০৭৩৩৩০০৪০৯৩) এক লক্ষ ৬৭ হাজার সাতশত ৪৮ টাকা প্রদান করা হয়। বিকালে নেতৃবৃন্দ নগদ অর্থ জমা দানের কাস্ট মেমো শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এর কাছে জমা দেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025