শিক্ষকদের কর্মবিরতির মাঝে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জাজিরা হাট মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চালু রাখার ব্যবস্থা
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর মাঝেও শরীয়তপুরের জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরীক্ষা চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় নির্ধারিত পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার আয়োজন শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।
খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রেখে পরীক্ষাটি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। ফলে স্থগিত হওয়ার শঙ্কা কাটিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে দিয়েছেন শিক্ষক নেতারা। অন্যদিকে শিক্ষা কর্মকর্তারা বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025