শিক্ষক দিবস কুমারখালী
'শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সমাজিক অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে শিক্ষক দিবস - ২০২৪ পালিত করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম,নাগরিক পরিষদের সভাপতি আকমল হোসেন সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025