শিবপুরে আটাশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবুনাঈম রিপন :
নরসিংদীর শিবপুর উপজেলার আাটাশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ইং ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি আর এল) শাহনওয়াজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ,সাবেক, সাধারণ সম্পাদক,এস এম আরিফুল হাসান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহিদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025