শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়া জেলা যুবদল গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ১৮ নং ওয়ার্ড যুবদলের নেতা জানে আলম রিগানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পৌরসভা বিজয় উল্লাসে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সেখানে শত শত নেতাকর্মী জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় কারো ১৮ নং যুবদলের নেতা জানে আলম রিগান বলেন,পলাতক স্বেচ্ছাচার শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে ফাঁসির দাবিতে আজ বিক্ষোভ মিছিল। এছাড়াও শহরে যাতে আওয়ামী লীগের কর্মী নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে।পতিত সরকার ও তার দোসররা যাতে শহরে ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে এ সময় যুবদলের নেতা মো:তানজিদ লিটন,মো: মাসুম হোসেন,মো: ফটিক শেখ, মো: রাজু শেখ, মো: সজিব হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025