শ্রীমঙ্গল উপজেলার মেয়রের বিরুদ্ধে সারাদেশে হত্যাকারী আওয়ামীলীগ কিছু নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগ, গ্রেফতারের দাবি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আদোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সকাল ১১টার দিকে কমলগঞ্জ সরকারি কলেজের গেটে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের মেয়র মহসিন মিয়া মধুকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তখন শিক্ষার্থীদের স্লোগান, “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে" এ মুখরিত হয় রাজপথ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025