শ্রীমঙ্গল কলেজের সামনে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে শিক্ষার্থীদের শ্রীমঙ্গল উপজেলা অফিস ঘেরাও কর্মসূচি
আব্দুর রকিব সোহেল, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জেলা।
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মৌলিভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দি বাডস রেসিডিন্সিয়াল কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করে শহরের বিভিন্ন স্পট প্রদক্ষিণ করে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলা অফিস ও পৌরসভা ঘেরাও করেন।
এর আগেও ২০১৮ সালে এবং ২০২৩ সালের মে মাসে শ্রীমঙ্গল উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন ময়লার ভাগাড় অন্যত্র সড়ানোর ব্যবস্থা নেয়ার জন্য। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবীর আশ্বাস পূরণ করতে ব্যর্থ হন শ্রীমঙ্গল উপজেলার কর্মকর্তা ও সাবেক পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু।
২০১৮ সালে এই সম্পর্কে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরাও ময়লার ভাগাড় অন্য জায়গায় সরিয়ে নিতে চাই। ময়লার ভাগাড় স্থানান্তরের জন্য আমরা জেটি রোড এলাকায় জমি অধিগ্রহণ করেছি। কিন্তু ওই এলাকার এক ব্যক্তি মামলা করে ভাগাড়ের কাজ করতে দিচ্ছেন না। মামলার জটিলতার কারণে আমরা ভাগাড় সরাতে পারছি না।’
শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তার শিক্ষার্থীদের ময়লার ভাগাড় স্থানান্তর নিয়ে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন যে পরিকল্পনা করে দ্রুত ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে অন্যত্র নেয়ার ব্যবস্থা গ্রহন করবেন এবং তিনি শিক্ষার্থীদের নিজ ক্লাসে ফিরে যেতে ও পড়াশুনায় মনযোগী হতে অনুরোধ করেন।
এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের দীর্ঘ দিনের এই দাবি কখন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025