সাংবাদিক আবদুল মোতালেব এর বড় ভাই আবদুল লতিফ এর মৃত্যূতে শোক ও সমবেদনা।
নিজস্ব প্রতিবেদক - সেনবাগ,
সেনবাগের উদীয়মান সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের সমাজক কল্যাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ পাবলিক টিভি, 24hurs tv ও একুশে নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব আবদুল মোতালেব এর বড় ভাই আবদুল লতিফ এর মৃত্যূতে উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ও নোয়াখালী জেলা কর্মরত সাংবাদিকগণ শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। জানা যায় গত ১২/১১/২৪ইং রাত ২টার সময় বুকের পচন্ড ব্যাথা ও কিডনি জনিত কারণে অসুস্থ হওয়ার পড়লে চিকিৎসা করার জন্য জরুরী ভিত্তিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থা পছন্দ অবনতি দেখা দেওয়াতে নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তারদের সিদ্ধান্ত মোতাবেক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। কিন্তু মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়ার আগেই সন্ধ্যা ৬.৪০ মিঃ সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। ১৩/১১/২৪ইং বুধবার সকাল ১০ ঘটিকায় মরহুমের নিজ বাড়ির দরজায় পূর্ব ইয়ার পুর কদম মিয়ার পাড় ঈদগাঁও ময়দানে মরহুমের জায়নাজা শেষে উনার মা-বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।মরহুমের জানাজায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর (আলো) সিনিয়ার সহ-সভাপতি প্রফেসার নাসির উদ্দিন, কোষাধক্ষ্য জুয়েল রানা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। জানা যায় মৃত্যুর আগ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হেড অফিসে চাকরি রত অবস্থায় ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে এক মাসের ছুটি নিয়ে ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূ বরণ করেন। তাহার এই অকাল মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব সেনবাগ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025