সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন গ্রেফতার
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আবুনাঈমরিপন: নরসিংদীর মনোহরদীর সাবেক এমপি ও শিল্প মন্ত্রী, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব- আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না।
আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’হুমায়ূনপুত্র সাদী আরো লিখেন, ‘আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ্
এদিকে, নূরুল মজিদ মাহমূদ হুমায়ুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান,র্যাব তাকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025