সুরেশ্বর নৌ পুলিশের সিঙ্গেল অমান্য করা বাল্বহেড আটক
জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়া
গভীর রাতে বেপরোয়া গতিতে নৌযান চালিয়ে জন নিরাপত্তা বিঘ্নকারী চালক আটক
২০ নভেম্বর রাত ১.২০ মিনিট সময় সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
সহকারি পুলিশ সুপার চাঁদপুর অঞ্চল সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ জেলা পুলিশের ফোর্স ও আনসার এর সমন্বয়ে যৌথ টহল টিম নিয়মিত টহলকালে পদ্মা নদীর সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় একটি বেপরোয়া গতিতে চলমান বাল্কহেডকে (নিবন্ধন নং- ১১১৪১৩, এমভি নবী ও রাসূল) থামানোর সংকেত দিলে তা অমান্য করে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন
যৌথ টহল টিমও নৌ পুলিশ সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করলে রাত ১.৩০ মিনিট সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর এলাকায় ঈশ্বরকাঠি গ্রামের উত্তর পাশের পদ্মা নদীতে বাল্কহেড সহ ১জনকে আটক করা হয় আটককৃত মো: বেলাল (৩০) পিতা মো: সোনা মোল্লা সাং- উত্তর বেহালা তালতলী বড়গুনা নামের একজন চালককে আটক করা হয়
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান যে তিনি বাল্কহেডটি মাওয়া থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশের সংকেত উপেক্ষার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। উপস্থিত স্থানীয় সাক্ষীদের এবং নৌ পুলিশের সহযোগিতায় বাল্কহেডটি জব্দ করা হয় জব্দকৃত বাল্কহেডটির দৈর্ঘ্য ১১১ ফুট, প্রস্থ ২৩ ফুট এবং গভীরতা ৬.২ ফুট, যা একটি ৬ সিলিন্ডারের ইসুজু ইঞ্জিন দ্বারা চালিত
বাল্কহেড আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। আটককৃত চালক এবং পলাতক মালিক ইদ্রিস আলীর বিরুদ্ধে পেনাল কোডের ২৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও টহল দলের তৎপরতায় এই অভিযান সফল হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025