সোমপাড়াতে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক।
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার শাহাপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া প্রসাদপুর গ্রামের পালের বাড়ির ইয়াবা ব্যাবসায়ী সুজায়েত উল্ল্যাহ সুজার স্ত্রী পারভীন আক্তার (৪০)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুজন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ছয়শত পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025