হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ;
: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বিভিন্ন শ্রমিক নেতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়ায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান।
সমাবেশে উত্থাপিত দাবিগুলো হলো:
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী রাজেন্দ্র ওরফে রাজুকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। হোটেল শ্রমিক শাওনের হত্যাকারী হিসেবে গ্রেপ্তারকৃত মনুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
"দুনিয়ার মজদুর এক হও"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ওপর নিপীড়ন ও হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025