৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন
নরসিংদী পুলিশ সুপার
আবুনাঈম রিপন: নরসিংদী।।
বৃহস্পতিবার ১৮ ইং ডিসেম্বর অপরাহ্নে নরসিংদী জেলার শিবপুর মডেল থানা, মনোহরদী থানা ও বেলাব থানা আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়াসহ স্ব-স্ব থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025