"৩ বছরের শিশু লাবিব হত্যা: ১০ ঘণ্টার মধ্যে পিতাসহ গ্রেপ্তার-২"
মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদঃ
জেলা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায় ৩ বছর বয়সী শিশু লাবিব হত্যাকাণ্ডে দ্রুত অভিযান চালিয়ে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই তার পিতা সোহাগসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত লাবিব হরিরামপুর এলাকার বাসিন্দা। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ জানায়,প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে শিশুটির পিতা সোহাগকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার এক কর্মকর্তা বলেন “ঘটনার গুরুত্ব বিবেচনায় আমরা দ্রুত তদন্ত পরিচালনা করি এবং অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025