বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন। কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা দেবিদ্দার ও মুরাদনগর মাদকের স্বর্গরাজ্য” হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড়; সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি
/ ১০৭ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি

খাগড়াছড়ি প্রতিনিধি :

সারাদেশের মতো পাহাড়েও ঝেঁকে বসেছে শীত।
শীতে যুবুথুবু পাহাড়ের ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছিন্নমুল মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এরপর মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিএনপির নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে জননেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীতকাল জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে সময়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।
শীত বস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page