শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
লামায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের বাড়িঘর পরিদর্শন করলেন : পার্বত্য উপদেষ্ট।
/ ১১২ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:০৭ অপরাহ্ন

লামায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের বাড়িঘর পরিদর্শন করলেন : পার্বত্য উপদেষ্ট।

ডেক্স রিপোর্ট

পার্ত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়া এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ত্রিপুরাদের ১৭টি পরিবারের ঘরবাড়ি অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ সময় অন্যান্যের মধ্যে সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ প্রাঃ) রূপায়ণ দেব, বান্দরবান পার্বত্য জেল পরিষদের সদস্য রাজু ময় তঞ্চঙ্গ্যা, মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রিমন’সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমূখ । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা অগ্নিসংযোগে নিন্দা জানিয়ে বলেছেন- ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে সহযোগিতা করতে। আইনের মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ বাহিনী সঠিক আইনের মাধ্যমে সঠিক স্থানে জমি হস্তান্তর করবে।পরিদর্শন ও মতবিনিময় শেষে ১৭টি পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ২৫ কেজি চাল, দু’টি কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য: লামায় উপজেলার সরই ইউনিয়নের তংগঝিরি এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞান কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page