শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
/ ১৪১ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন

পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা প্রতিনিধি

—— পাইকগাছায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিন জানুয়ারি শুক্রবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র উদ্যেগে নতুন বাজার কার্যলয়ে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

এসময় উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, পরিবেশ কর্মি গনেশ দাশ, গোপাল অধিকারি, আলম গাজী প্রমুখ।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান একথা বলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page