শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
/ ১১৩ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক

মোঃ শরিফ খান আকাশ।। 

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৪ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর

সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অষ্টজঙ্গল নামক স্থান হতে

তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মোঃ রাজু আহম্মেদ (২৬) ও মোঃ সোহাগ হাসান (২৫)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়,

সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার অষ্টজঙ্গল নামক স্থানে অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসময় অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোঃ রাজু আহম্মেদ (২৬) ও মোঃ সোহাগ হাসান (২৫) কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।

আটককৃত মোঃ রাজু আহম্মেদ ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের মোঃ ওহিদ মিয়ার ছেলে এবং মোঃ সোহাগ হাসান একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে।

আটককৃতদের  চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করে।

 

বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page