শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
কুমিল্লা লাকসামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
/ ১৩৫ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

কুমিল্লা লাকসামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা লাকসামের ভৈষকোপিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভৈষকোপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) এবং একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা মাসুদ (২৮)।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটিই দ্রুত গতিতে ছিল। সে কারণে এই সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page