বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা ভিক্টোরিয়া অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
/ ১৩৩ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২২ অপরাহ্ন

কুমিল্লা ভিক্টোরিয়া অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমামকে কোন ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও মুসল্লিরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, অধ্যক্ষের এই দপক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা বলেন, ইমাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাকে অন্যায়ভাবে সরানো হয়েছে।স্থানীয় মুসল্লিরাও এই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, “মসজিদ সবার জন্য উন্মুক্ত। অধ্যক্ষের এই হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না।
এই ঘটনায় কলেজের পরিবেশ উত্তপ্ত ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ঘটনায় কুমিল্লা মহানগরের হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সামছুল ইসলাম জিলানীর নেতৃত্বে ওলামা মাশায়েক পরিষদ ও সমন্বয়ক সহ বিএনপির নেতৃবৃন্দরা ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ধরে রাখতে মসজিদের ইমামকে পুনঃ বহাল রাখার দাবি ও কলেজ অধ্যক্ষকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে আসতে জেলা প্রশাসক আমিরুল কায়ছারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page