শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই ভাইসহ আটক-৩
/ ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

কুমিল্লায় ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই ভাইসহ আটক-৩

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
ইয়াবা, গাঁজা, মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার। আপন দুই ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই ছেলে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়। পৃথক দুটি অভিযানে মধ্যে রয়েছে ইয়াবা ১৬৫ পিছ, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লা চান্দিনা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করেন। ১ জন আসামি পলাতক রয়েছেন।গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে কুমিল্লা চান্দিনা থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page