বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে দৈনিক প্রথম আলোর সাংবাদিকের মৃত্যু
/ ১১৯ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে দৈনিক প্রথম আলোর সাংবাদিকের মৃত্যু

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিকএম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিঠানে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার শহর এর সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page