বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
সেনবাগে ভেজালবিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা, ১ ব্যবসায়ী কে জেল.
/ ১৩৭ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

সেনবাগে ভেজালবিরোধী অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা, ১ ব্যবসায়ী কে জেল.

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও ন্যায্য মূল্য বজায় রাখার লক্ষ্যে নোয়াখালী জেলার সেনবাগ ও সেবারহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন। এছাড়া অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, পচাঁ-বাসি খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একজন ব্যবসায়ীকে ৩দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ২৯ ও ৪০ ধারায়, সেনবাগ ভোজন বিলাস: ৩০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের জেল), ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ,তাজ নাহার হোটেল: ৫ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮,৪৩,৪৬ ধারায় সেবারহাট মুসলিম হোটেল: ২৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে ৩ দিনের জেল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, সেনবাগ উপজেলায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানের ফলে সেনবাগের সাধারণ জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের নজরদারি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page