বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নোয়াখালীতে পদ হারালেন বিএনপির তিন নেতা
/ ১৪১ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

নোয়াখালীতে পদ হারালেন বিএনপির তিন নেতা

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীতে পদ হারালেন বিএনপির তিন নেতা
সন্ত্রাস-চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদের সই করা চিঠিতে বিষয়টি জানা গেছে। বিএনপি নেতা মো. হারুনুর রশিদ আজাদ চিঠির সত্যতা নিশ্চিত করেন।
তারা হলেন, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্না ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, অব্যাহতি পাওয়া নেতারা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ এলাকায় প্রভাব খাটিয়ে দখল, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, যারা দলের শৃঙ্খলা বহির্ভূত কাজ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে। অব্যাহতি পাওয়া তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) থেকে দলের সব ধরনের কার্যক্রম থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page