শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১৫৬ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :

নরসিংদীতে অধিকার সমতা ও ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ৮ ই মার্চ ২০২৫ ইং শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, নরসিংদী ও জেলা মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উন্নয়নের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তা বাস্তবায়নে পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। পুরুষের পাশাপাশি নারীর সক্ষমতা ও অভিমতকে শ্রদ্ধা জানানো সকলের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন। অন্যান্য বক্তারা নারী দিবস উপলক্ষ্যে জেন্ডার বৈষম্য দূরীকরণ, প্রশাসনে নারীদের ক্রমবর্ধমান হার ও উদ্ভাবনী ক্ষেত্রে নারীদের অবদান নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম ,অতিরিক্ত জেলা পুলিশ সুপার কলিম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page