শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদী গ্রেফতার
/ ১৬০ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদী গ্রেফতার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সৎ দাদা বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দাদী আমেনা বেগমকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ উপজেলার বাতিসার দৈয়রা পূর্বপাড়ায়।

সোমবার (১৭ মার্চ) দুুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমেদ। গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলামের ২য় স্ত্রী। এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে দাদা ও দাদীর বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায় , গত ১৪ মার্চ বিকালে ১১ বছরের শিশু কন্যা বাতিসা কালিকাপুর সীমান্ত ২১১০/১১ নং পিলার এলাকায় ফুটবল মাঠে খেলছিলো। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলাম (৪৫) কৌশলে ঐ শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার দাদী আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখে তার দাদা তাকে ধর্ষনের চেষ্টা করছে।
ধর্ষনের বিষয়টি কাউকে না বলার জন্য দাদী তার শিশু নাতনীকে হুমকি দমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে গত ১৬ মার্চ স্থানীয় ভাবে একটি সালিশী সভা বসে। সভায় ঐ শিশু কন্যাটি প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদী তাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। সভায় তার সৎ দাদা নজরুল ইসলাম ও শিশু কন্যাটিকে মারধরের চেষ্টা করে।

এ ঘটনায় শিশুটির মা দাদা নজরুল ইসলাম ও দাদী আমেনা বেগমকে আসামী করে ১৬ মার্চ রাতে একটি মামলা দায়ের করে শিশুটির মা। পরে পুলিশ অভিযান চালিয়ে দাদী আমেনা বেগমকে গ্রেফতার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলাম পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page