শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
নরসিংদীতে ২৬ শে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ।
/ ১৭৯ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

নরসিংদীতে ২৬ শে মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ।

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে,৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, প্রীতিফুটবল খেলা সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। ২৬/৩/২৫ ইং বুধবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ ও সিভিল সার্জনসহ বিভিন্ন দফতর প্রধানগন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ও আতাহার হোসেন অনিক মাষ্টারের সঞ্চালনায় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় নরসিংদীর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল ইসলাম শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফারজানা আলম, জেলা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাস্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ফুলকাম বাদশা, সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী,হামিদুল ইসলাম, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, জেলা তত্বাবধায়ক, ডাঃ মিজানুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচএম. আজিমুল হক, মোঃ সাজ্জাদ পারভেজ, রাফিউর রহমান, আসমাউল হুসনা পিংকি মোঃ মেহেদী হাছান পাটোয়ারী,সারোয়ার আলম, নেপাল কান্তি দেব, মোঃ খালিদ হোসেন শিমুল, নওশিন জাহান, সামিনা তানী, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদীর প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, নরসিংদী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সুবর্ণা রানী সরকার, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুয়ান হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, নরসিংদী পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীরমুক্তিযোদ্ধা লস্কর মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাদেক মিয়া, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্লা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধের মাঝে হুইল চেয়ার, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার এবং প্রতিবন্ধীদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page