বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
/ ১১১ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার তেলিরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য রনি শিকদার (২৬)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্য ছিলেন। তিনি টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রনি শিকদার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থাণীয়রা রনি শিকদারকে উদ্ধার করে শফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পরে, এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page