শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কোস্ট গার্ডের নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।
/ ১২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

কোস্ট গার্ডের নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সমন্বয় সভা করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার(২২ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে VHF মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদপ্তর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, পিশিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page