বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
নওগাঁর মান্দা বুড়িদহ অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক
/ ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

নওগাঁর মান্দা বুড়িদহ অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী ম-ল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নদী ও বিল সমূহে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনামাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ রোববার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এরপর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও পোকা দমনের লক্ষে পরিবেশবান্ধব সেক্স হরমোন ফাঁদসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন
নওগাঁ #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page