বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিললো ২ শিশুর মরদেহ
/ ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

কুমিল্লা লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিললো ২ শিশুর মরদেহ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসতে থাকা মৃতদেহ দেখে তা তুলে আনেন।

নিহত দুই শিশু হলো— গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের পুত্র জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর পুত্র শাব্বির হোসেন মহিন (১০)। তারা গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, শিশুরা আশেপাশে খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের না ফেরায় আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোনো সন্ধান না পেয়ে রাত কাটাতে হয় উদ্বেগের মধ্যে।
মঙ্গলবার ভোরে এক স্থানীয় ব্যক্তি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে সবার কাছে খবর দেন। পরে উদ্ধারকারীরা পুকুর থেকে দুজনের মৃতদেহ তুলে আনেন।
লাকসাম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক চুমকি বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শিশু দুজনের মৃত্যু নিয়ে অপমৃত্যু (অ্যান্টিমর্টেম) মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page