শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
অনিক কুমার দাস, কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
/ ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

অনিক কুমার দাস, কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

ভারতে পালানোর সময় কুমিল্লার যুবক শেখ তাইসুখ ইসলাম গ্রেফতার

 

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

(২মে)রোজ সোমবার সকালে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর সোনালি জামে মসজিদ রোডের শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জনাব তারেক মাহমুদ জানান যে,আসামী শেখ তাইসুখ সকালে পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে গমন করার জন্য দর্শনা ইমিগ্রেশনে আসেন। এই সময় তার ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই করে দেখা যায় যে,তার নামে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা আছে। তারপর আসামি শেখ তাইসুখ কে ভারতে যাওয়ার অনুমতি না দীয়ে সাথে সাথে গ্রেফতার করা হয়।

(এএসআই) জনাব তারেক মাহমুদ আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি শেখ তাইসুখ কে পরবর্তীতে দর্শনা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি।তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page