শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ব‍্যবসায়ীর মৃত্যু
/ ১৩৩ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ব‍্যবসায়ীর মৃত্যু

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ের মনিপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ফয়সাল আহমেদ তন্ময় নামে এক ব‍্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় (২৫) জেলার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের আলকাছ ভূঁইয়ার ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত তন্ময় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের অফিস সহকারী ছিলেন ও পাশাপাশি ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে একটি স্টেশনারি দোকান পরিচালনা করতো।
মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় দোকান বন্ধ করে তার সাথে থাকা আরেকজন বন্ধু কে নিয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তন্ময়কে ধাক্কা দেয়। এতে তন্ময় ছিটকে রাস্তার পাশের পিলারে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহটি বাড়িতে নিয়ে যান। বুধবার সকাল ১১ টায় জানাযা শেষে তন্ময়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়েই মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশ খোঁজ খবর নেয়া হচ্ছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page