বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
নগরীর যানজট নিরসনে মানবিক কুমিল্লা স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু
/ ৫১৭ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

নগরীর যানজট নিরসনে মানবিক কুমিল্লা স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু

 

 

অনিক কুমার দাস সদর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।।

মানবিক কুমিল্লার উদ্যোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানজট নিরসনে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবীরা।

বুধবার (২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এই উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টি.আই শাহজানসহ অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজ, ছাত্রদল নেতা সোলেমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, যেখানেই যানজট, সেখানেই কাজ করবে মানবিক কুমিল্লা।” ভবিষ্যতে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিতভাবে যানজট নিরসনে কাজ করবে বলেও জানান তারা।

সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page