বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন
Headline
Wellcome to our website...
পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে যাচাই-বাছাই সম্পন্ন
/ ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে যাচাই-বাছাই সম্পন্ন

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা

পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গত ইং- ৩ জুলাই বৃহস্পতিবার এলাকাবাসী ভিডাব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেন। এ উপলক্ষে সোমবার ৭ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অভিযোগকারীদের উপস্থিতিতে যাচাই-বাছাই আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, এসআই নুর আলম।

এসময়ে অভিযোগকারীরা সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নের সরকার কর্তৃক বরাদ্দকৃত ২২১ জন ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ কারীদের যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, মোঃ জাহাঙ্গীর আলম,আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম,আসাদ আল হাফিজ,জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, যাচাই-বাছাই অনুষ্ঠানে অভিযোগকারীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৩০ জন কে অধিকতর তদন্ত শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page