মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে। নিহত-১
/ ৫৩০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে। নিহত-১

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সাইফুল ইসলাম নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম (৪২) কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকামুখী একটি প্রাইভেটকার উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে প্রচুর পানি ও কচুরিপানা থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হয়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, জরুরি কাজে সাইফুল ইসলাম ঢাকায় যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ অর্থও ছিল, যা দুর্ঘটনার পর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। পরে বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page