
খুলনার দাকোপে প্লাস্টিক, পলিথিনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
প্লাস্টিক কৃত্রিমভাবে তৈরি একটি পলিমার। এটি জীবাশ্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক উপায়ে তৈরি করা হয়। নমনীয় ক্ষয়রোধী, দীর্ঘস্থায়ী ও দামে সাশ্রয়ী হওয়ায় প্লাস্টিকের তৈরি পণ্য মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে।
যথেচ্ছ ব্যবহারের কারণে সাগরের তলদেশ থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৃথিবীর সর্বত্র, এমনকি মেরু অঞ্চলেও প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই পৃথিবীর মাটি, পানি, বায়ুমণ্ডল, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে এই প্লাস্টিক দূষণ।
যার ক্ষতিকর প্রভাব বুঝতে পেরে আজকে দাকোপের যুব সমাজ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই এই দূষণ রোধে বাংলাদেশ সরকারের অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করে দাকোপের যুব সমাজ। এবং তারা জানান তাদের একমাত্র লক্ষ সুন্দরবন কে রক্ষা করা। কারণ সুন্দরবন বাঁচলে বাঁচবে আমাদের সমাজ আমাদের বাংলাদেশ।
প্রতিবেদনে,
স্বাধীন বিশ্বাস
স্টাফ রিপোর্টার 24hrs tv
দাকোপ,খুলনা

