সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
মণিরামপুরে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই-বাছাই
/ ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

মণিরামপুরে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই-বাছাই


‎বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ-

যশোরের মণিরামপুরে আজ সকাল ১১ টায় ১৬নং নেহালপুর ইউনিয়ন পরিষদে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই করা হয়েছে। এসময় মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত থেকে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
‎জানাযায় ১৬নং নেহালপুর ইউনিয়নে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১০১০টি। সেই মোতাবেক আজ ২৮ আগষ্ট বৃহস্পতিবার ১৬নং নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার কার্ড যাচাই বাছায়ের জন্য ডাকা হলে ৫৬৯ জন ভাতাভোগী উপস্থিত হয় এবং তাদের যাচাই বাছাই শেষে জানা যায় প্রকৃত, মৃদু ও মাঝারী আকারে ৩৫৬ জন ভাতাভোগীকে সনাক্ত করা হয় এবং ২১৩ জন ভাতাভোগীকে আরো বাছাইয়ের তালিকায় রাখা হয়।
‎অনুপস্থিত ভাতাভোগীর বিষয় জানতে চাইলে মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান যারা অনুপস্থিত আছে তাদের যাচাই পূর্বক ভাতা প্রদান করা হবে। এসময় প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসের সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, অফিস সহায়ক জহির উদ্দিন, সুপারভাইজার ফারুক হোসেন, সমাজসেবা কর্মী রেহেনা পারভীন, ফতেমা খাতুন, আতিয়ার রহমান, রুমা খাতুন, সানজিদা পারভীন, খালেদুর রহমান ও মাহবুর রহমান।

‎বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি,মণিরামপুর যশোর
‎মোবাঃ ০১৬১৮-২৬৪৬০৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page