মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ
/ ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

আমরা কুমিল্লা বিভাগ চাই”-এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ জড়ো হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক উচ্ছ্বসিত সমাবেশ করেন। সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় চারদিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সেখানে এসে অবস্থান নেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে শ্লোগান—সব মিলিয়ে কুমিল্লা নগরীর রাজপথ যেন রূপ নেয় দাবির মিছিলে।
সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, ইয়াসির ফাহিম, মুনতাসীর জারিফসহ অন্যরা।
শিক্ষার্থীরা বলেন, প্রাচীন সমতট সভ্যতার ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে এই অঞ্চল বরাবরই ছিল অগ্রগামী। তারা প্রশ্ন তোলেন-যেখানে বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর ইতোমধ্যেই কুমিল্লায় পরিচালিত হচ্ছে, সেখানে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন?”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই অদৃশ্য মহল” এর ষড়যন্ত্রে তা থেমে যায়।শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়কে মিছিল করেন। পথে পথে সাধারণ মানুষ হাত তুলে তাদের দাবির প্রতি সংহতি জানান। অনেক দোকানপাটের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page