শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে বিএনপিতে বিভক্তি” পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
/ ৭৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

“নরসিংদীর শিবপুরে বিএনপিতে বিভক্তি”
পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শিবপুর উপজেলায়, জাতীয় সংহতি দিবস উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্সংগঠনের উদ্যোগে পৃথকভাবে দুই স্থানে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার
বিকেলে একটি পক্ষ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আর একটি পক্ষ শিবপুর কলেজ গেইট সমাবেশ ও র‍্যালী করেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী – ৩ শিবপুর আসনের বিএনপির প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসন মাষ্টার, মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার,তোফাজ্জল হোসেন,
শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান প্রমুখ। অপরদিকে একই সময়ে পাশ্ববর্তী কলেজ গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া প্রমুখ।আজকের সমাবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্দেগ উৎকন্ঠা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষেরই সমাবেশ র‍্যালী শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। আজকে থেকে শিবপুর উপজেলা বিএনপির মধ্যে বিভক্তি প্রকাশ্য হয়েছে বলে মনে করেন সাধারণ জনগন।দলীয় নেতাকর্মীরাও বিব্রত হয়ে পড়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page