বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
কুমিল্লায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের শিশু নিহত
/ ১৫৪ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের শিশু নিহত

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দেবিদ্বার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাটিবাহী ট্রাক চাপায় হাফেজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ (৬) দেবিদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) এলাকার ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মা কুলসুম বেগমের সঙ্গে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছোট হাফেজ। মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চুপচাপ চিপস খাচ্ছিল সে।
এমন সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির মাটি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা অটোরিকশা চালক মো. নবী হোসেন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

এবিষয়ে কুমিল্লা মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page