
সুন্দরবন রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা।
স্বাধীন বিশ্বাস
স্টাফ রিপোর্টার(24Hrs Tv)
সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11 টায়
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের দাকোপ উপজেলার সভাপতি গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সহ-সভাপতি অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশাল প্রধান অতিথী হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরিজিৎ কুমার রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদার, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শামীম হোসেন,দাকোপের রূপান্তর কর্মী বিপাশা রায়,রূপান্তর প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা ও সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ।
এনজিও প্রতিনিধি হিসেবে বক্তৃতা রাখেন রিকন গাইন, অনিমেষ মন্ডল, জুয়েল রায়,নিখিল রায় ও পরিতোষ মৃর্ধা প্রমূখ।

