বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য
Headline
Wellcome to our website...
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড”
/ ১৬৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

**মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড”

রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড,সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ**

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ।

মানবতাবিরোধী অপরাধ ‘বিয়ন্ড রিজনেবল ডাউট’ বা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। রায়ে তাদের সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. ___ (মোঃ গোলাম মুর্তজা মজুদার) নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনের ৫ বছর জেল

মামলার অন্যতম আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন। তার সহযোগিতা বিবেচনায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেন। রায়ে বলা হয়—‘রাষ্ট্রের পক্ষে সত্য উদ্ঘাটনে সহায়তার ফলে তার শাস্তি লঘু করা হয়েছে।’

অভিযোগ ও আদালতের পর্যবেক্ষণ

রায়ে ট্রাইবুনাল জানায়—
দেশব্যাপী আন্দোলন দমনে নির্বিচারে গুলিবর্ষণ, নির্যাতন, অপহরণ ও হত্যার ঘটনাগুলোতে শেখ হাসিনা ও কামাল সরাসরি নির্দেশদাতা এবং সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দায়ী। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাক্ষ্য-প্রমাণে ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত’ হয়েছে।

সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ-
ট্রাইবুনাল নির্দেশনা দেয়—
শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে।

বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ভিকটিমদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বণ্টন করতে হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষতিপূরণ নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা।

রায় ঘোষণার সময় নিরাপত্তা জোরদার-রায়কে কেন্দ্র করে আদালতপাড়াসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আর্মির সদস্যরাও অবস্থান নেয়।

প্রতিক্রিয়া-রায়ের পর রাষ্ট্রপক্ষ এটিকে ‘ন্যায়বিচারের বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে হাসিনা ও কামালের আইনজীবীরা বলেছেন—এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page