বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক গুরুত্বর আহত।
/ ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক গুরুত্বর আহত।

আবু নাঈম রিপন:নিজস্ব প্রতিনিধি
নরসিংদী কোর্ট ভবনে ২০ইং নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়,কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ এর পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পরই হামলা কারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,আহত সিয়ামের সাথে পূর্বে শত্রুতার জের ধরে কোর্ট ভবনে সিয়াম এর ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়াম এর বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন,সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিতে এসেছিলেন। এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদালতে আসা বিচারপ্রার্থীরা বলেন ,আদালত এর ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page